Banglar Yubasathi Scheme 2026: ₹1500 Monthly Allowance, Eligibility & Apply Guide


🟢 বাংলার যুবসাথী প্রকল্প ২০২৬: ₹1500 ভাতা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি।

বর্তমান সময়ে শিক্ষিত বেকার  ছেলে-মেয়ে বা যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ₹1500 আর্থিক সহায়তা পাবেন যে শিক্ষিত যুবক - যুবতীরা এখনও বেকার রয়েছেন কাজ পাননি এবং যারা ধনী ব্যক্তিদের তালিকায় নেই  ।

এই গাইডে আপনি জানবেন — কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং কতদিন ভাতা পাওয়া যাবে।


🟢 বাংলার যুবসাথী প্রকল্প কী?


Banglar Yubasathi হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যার লক্ষ্য শিক্ষিত কিন্তু কর্মহীন যুবকদের আর্থিক নিরাপত্তা প্রদান।

এই উদ্যোগটি শুরু হয়েছে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর উদ্যোগে।


🟢 প্রকল্পের উদ্দেশ্য


✔ শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা
✔ কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত সহায়তা
✔ সামাজিক নিরাপত্তা প্রদান
✔ যুবসমাজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা


🟢 কারা আবেদন করতে পারবেন?


নিম্নলিখিত শর্ত পূরণ করলে আবেদন করা যাবে যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেকার :

✔ বয়স: ২১ থেকে ৪০ বছর
✔ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
✔ শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক বা সমমান পাশ
✔ বর্তমানে বেকার
✔ অন্য সরকারি ভাতা গ্রহণ করছেন না


🟢 কত টাকা ভাতা পাওয়া যাবে?


✅ প্রতি মাসে ₹1500
✅ 5 বছরে মোট ₹90000 টাকা
✅ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা
✅ DBT (Direct Benefit Transfer) মাধ্যমে প্রদান

🟢 কতদিন পর্যন্ত ভাতা পাওয়া যাবে?


✔ চাকরি না পাওয়া পর্যন্ত
✔ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সহায়তা


🟢 আবেদন করার পদ্ধতি


বর্তমানে আবেদন করা যায়:

➤ সরকারি ক্যাম্পের মাধ্যমে


➤ ব্লক অফিস / পৌরসভা অফিসে


➤ সরকারি নির্দেশ অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে


👉 আবেদন ফর্ম পাওয়া যায় স্থানীয় ক্যাম্পে।


🟢 কোথায় আবেদন করতে হবে?


আবেদন করা যাবে:

✔ ব্লক ডেভেলপমেন্ট অফিস
✔ পৌরসভা অফিস
✔ সরকারি ক্যাম্প

🟢 প্রয়োজনীয় ডকুমেন্ট


আবেদন করার সময় নিচের নথি লাগবে:

➤ পরিচয় প্রমাণ


✔ আধার কার্ড
✔ ভোটার কার্ড

➤ ঠিকানার প্রমাণ


✔ রেশন কার্ড
✔ বাসস্থান শংসাপত্র

➤ শিক্ষাগত প্রমাণ


✔ মাধ্যমিক সার্টিফিকেট


➤ অন্যান্য


✔ ব্যাংক পাসবুক কপি
✔ পাসপোর্ট সাইজ ছবি



🟢 টাকা কীভাবে পাওয়া যাবে?


💰 সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে
📅 প্রতি মাসে প্রদান
🔐 নিরাপদ DBT ট্রান্সফার


🟢 আবেদন বাতিল হওয়ার কারণ


❌ ভুল তথ্য প্রদান
❌ চাকরি থাকা সত্ত্বেও আবেদন
❌ অন্য ভাতা নেওয়া
❌ অসম্পূর্ণ ডকুমেন্ট


🟢 প্রকল্পের সুবিধা ও উপকারিতা


✅ বেকারদের আর্থিক সহায়তা
✅ পরিবারকে সহায়তা
✅ চাকরি খোঁজার সময় সহায়ক
✅ সামাজিক নিরাপত্তা প্রদান


🟢 গুরুত্বপূর্ণ নির্দেশিকা


✔ আবেদন করার সময় সঠিক তথ্য দিন
✔ ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে
✔ চাকরি পেলে জানাতে হবে

🟢 বাংলার যুবসাথী বনাম যুবশ্রী পার্থক্য


বিষয়                    Banglar Yubasathi            Yuvashree Prakalpa
উদ্দেশ্য        শিক্ষিত বেকারদের সহায়তাচাকরি প্রার্থীদের সহায়তা
ভাতা        ₹1500₹1500
আবেদন পদ্ধতি        ক্যাম্প/সরকারি ব্যবস্থাEmployment Bank
সময়কাল        নির্দিষ্ট সময়চাকরি পাওয়া পর্যন্ত
লক্ষ্য        সামাজিক নিরাপত্তাকর্মসংস্থান সহায়তা

🟢 আবেদন করার পর কতদিনে টাকা পাওয়া যায়?


সাধারণত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভাতা প্রদান শুরু হয়।


🟢 চাকরি পেলে কী হবে?


আপনি চাকরি পেয়ে গেলে আপনাকে সরকারকে জানাতে হবে কারণ চাকরি পাওয়ার পর ভাতা বন্ধ হয়ে যাবে। সরকারের নির্দেশিকা অনুসারে এই স্কিম কেবল বেকার যুবক যুবতীদের দের জন্য। যারা এখনও বেকার চাকরি পাইনি।


🟢 ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কী করবেন?


আপনার যদি আগে থেকে কোনো সক্রিয় ব্যাংক একাউন্ট খোলা থাকে সেই ব্যাংক একাউন্ট দিয়েই আবেদন করতে পারবেন আর যদি আপনার নামে কোনো ব্যাংক একাউন্ট খোলা না থাকে তাহলে আপনি আবেদন করার আগে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।

🟢 কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?


যারা ইতিমধ্যে সরকারি/বেসরকারি চাকরিতে কর্মরত, অন্য কোনো সমতুল্য ভাতা/বৃত্তি পাচ্ছেন, বা রাজ্যের অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগী, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না 
কাদের জন্য এই প্রকল্প নয় (অযোগ্যতা): 

• কর্মরত: আবেদনকারী বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত থাকলে ।
• অন্য প্রকল্প: যারা  রাজ্যের অন্য কোনো আর্থিক সহায়তা বা সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাচ্ছেন 
• স্থায়ী বাসিন্দা নয়: যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন 
• বয়স সীমা: ২১ বছরের কম বা ৪০ বছরের বেশি হলে 

আয়ের শর্ত:এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কোনো বার্ষিক আয়ের সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমা প্রাথমিকভাবে সরকারিভাবে কঠোরভাবে ঘোষণা করা হয়নি। তবে এটি মূলত 'বেকার' যুবক-যুবতীদের জন্য, যারা কর্মহীন, শুধুমাত্র তারাই এই আর্থিক সহায়তা (৫ বছর পর্যন্ত) পাবেন ।


🟢 উপসংহার


বাংলার যুবসাথী প্রকল্প শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা উদ্যোগ। চাকরি খোঁজার সময় এই সহায়তা অনেকের জীবনে স্থিতিশীলতা এনে দেয়।

👉 আপনি বা আপনার পরিচিত কেউ যোগ্য হলে অবশ্যই আবেদন করুন।
নোট: আবেদনের সময় প্রার্থীকে কর্মহীন বা বেকার হিসেবে নিশ্চিত করতে হবে।

“চাকরি না থাকাটা জীবনের শেষ নয়। সঠিক সহায়তা ও সুযোগ পেলে নতুন পথ তৈরি হয় — বাংলার যুবসাথী প্রকল্প সেই পথের সহযাত্রী।” 
 
 যুবসাথী আবেদনের নমুনা ফর্ম ডা্উনলোড করুন👉Download



||কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রী কোর্স সম্পর্কে জানতে দেখুন




Frequently Asked Questions

বাংলার যুবসাথী প্রকল্প কী?
শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতা প্রকল্প।
কত টাকা দেওয়া হবে?
₹1500 প্রতি মাসে।
কতদিন পাওয়া যাবে?
সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত
চাকরি পেলে কি বন্ধ হবে?
হ্যাঁ, বন্ধ হয়ে যাবে তার কারণ হলো আাপনি চাকরি পাওয়ার পর আর বেকার থাকবেন না এবং এখন আপনার একটি নির্দিষ্ট আয়ের উৎস তৈরি হয়েছে। সরকারি ভাবে আপনি এখন কর্মরত তাই এই সুবিধা চাকরি পাওায়ার পরে আপনি পাবেন না।
কোথায় আবেদন করতে হবে?
সরকারি ক্যাম্প বা নির্ধারিত অফিসে।
বয়সসীমা কত?
21-40 বৎসর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতী
এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না?
❌ যাদের স্থায়ী চাকরি রয়েছে ❌ যারা অন্য সরকারি ভাতা বা বেকার ভাতা পাচ্ছেন ❌ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন ❌ বয়সসীমার বাইরে (২১ বছরের কম বা ৪০ বছরের বেশি) ❌ অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদানকারীরা
আবেদন করার পর কতদিনে টাকা পাওয়া যায়?
✔ আবেদন যাচাই সম্পন্ন হওয়ার পর ভাতা প্রদান শুরু হয় ✔ সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে ✔ অনুমোদনের পর সরাসরি ব্যাংকে টাকা জমা হয় 👉 যাচাই প্রক্রিয়ার সময় এলাকার প্রশাসনিক কার্যক্রমের উপর নির্ভর করে।
আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
✔ ব্লক অফিসে যোগাযোগ করুন ✔ পৌরসভা অফিসে জিজ্ঞাসা করুন ✔ যেখানে আবেদন করেছেন সেই ক্যাম্পে যোগাযোগ করুন 👉 ভবিষ্যতে অনলাইন ট্র্যাকিং চালু হতে পারে।
ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কী করবেন?
✔ একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট খুলুন ✔ আধার নম্বর লিঙ্ক করুন ✔ মোবাইল নম্বর যুক্ত করুন 👉 ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ভাতা পাওয়া সম্ভব নয়।
ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবে?
✔ যদি তারা পড়াশোনা শেষ করে বেকার থাকে → আবেদন করতে পারবে ❌ নিয়মিত ছাত্র হলে → আবেদন করা যাবে না 👉 প্রকল্পটি কর্মহীন যুবকদের জন্য।
পুনরায় আবেদন করা যাবে কি?
✔ আবেদন বাতিল হলে সংশোধন করে পুনরায় আবেদন করা যেতে পারে ✔ যোগ্যতা পূরণ করলে নতুন করে আবেদন করা সম্ভব ❌ চাকরি থাকা অবস্থায় পুনরায় আবেদন করা যাবে না

Post a Comment

0 Comments